রোববার রাত সাড়ে সাতটার দিকে শহরের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বৈশাখী উৎসব -১৪৩০, উদযাপন পরিষদের আহ্বায়ক একেএম শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আ. কুদ্দুস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরি বাপ্পি, কবি ও মুক্তিযুদ্ধের সংগঠক জয়দুল হোসেন।
.png)
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী উৎসব -১৪৩০, উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মানিক রতন শর্মা।
৩ দিনব্যাপী এ বৈশাখী মেলায় অন্তত ১৫টি স্টল অংশগ্রহণ করেছে। মেলার উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেলা আগামী ২ মে পর্যন্ত চলবে।