মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর পূর্ব পাড়ায় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউপির দক্ষিণ জগৎসার গ্রামের এলাছ মিয়ার ছেলে।
সদর মডেল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, জাহিদুল চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতেন। ঈদে বাড়িতে আসেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জাহিদুল। মঙ্গলবার সকালে সুলতানপুরের একটি পুকুরে একটি লাশ পড়ে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাহিদুলের লাশ শনাক্ত করেন।
.png)
ওসি আরো জানান, জাহিদুলের গলাকাটা ছিল। বুক ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। এছাড়া তার দুই হাতের কবজির রগ এবং দুই কানের লতি কেটে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।