মঙ্গলবার দিনব্যাপী এমন আয়োজন করে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এতে বেশ কয়েকটি স্টলে পিঠার পসরা সাজিয়েছে শিক্ষার্থীরা।
মেলা ঘুরে দেখা যায়, লোকশিল্প স্টলে গ্রাম বাংলার নকশিকাঁথা, জামদানি শাড়ি প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এছাড়া মাটির তৈরি বিভিন্ন খেলনা, তৈজসপত্র স্থান পায় তাদের স্টলে। গ্রামীণ পিঠা মেলা স্থলে সাজানো হয়েছে হরেক রকমের পিঠা। নানা প্রকার সবজি ও ফলমূলসহ প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ছিলো স্বাস্থ্য মেলা স্টলে। এছাড়া বিজ্ঞান মেলা স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত কিছু প্রজেক্ট প্রদর্শন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
.png)
এ সময় তিনি বলেন, কালেক্টরেট স্কুলের আয়োজনটি শিক্ষা কার্যক্রমের একটি অংশ। এটি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ, তাদের মননশীলতা বৃদ্ধি করবে। শুধুমাত্র বই পড়লে হবে না, তাদের চিন্তা ভাবনার প্রকাশ ঘটাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আকতার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রীনা সুলতানা প্রমুখ।