মৃত কিশোরী সদর উপজেলার দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের ৬৩নং আড়িয়া গ্রামের দীনু বন্ধু সাধু খাঁ’র মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীনু বন্ধু সাধু খাঁ সম্প্রতি তার বড় মেয়েকে মোবাইল কিনে দেন। এ কারণে ছোট মেয়ে ঐশী সাধু খাঁ মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার বয়স অল্প হওয়ায় মা-বাবা তাকে ধমক দিয়ে বলে, তুই বড় হলে তখন তোকে মোবাইল কিনে দেবো। মা-বাবার এ কথায় অভিমান করে গত বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিষপান করে। বিষপানের পর সে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গায় হাসপাতাল নিয়ে যান।
.png)
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হয়। পরে শুক্রবার (২৯ ডিসেম্বর) হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।
কিন্তু বাড়ির লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে না নিয়ে নিজ বাড়িতে ফেরত নিয়ে আসেন। বাড়িতে অবস্থানকালে শনিবার সকাল ১০টার দিকে সে মারা যায়। মরদেহ বর্তমানে ৬৩নং আড়িয়া গ্রামের নিজ বাড়িতে আছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে মৃত কিশোরীর মা-বাবা আবেদন করার কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি পেয়েছেন।