মৃত মো. রাসেল (২৫) উপজেলার চরচারতলা ইউনিয়নের বিলাইবাড়ি গ্রামের তাত্তাহাটি এলাকার আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, গত ২ বছর আগে মো. রাসেল একই গ্রামের মো. ইকবাল হোসেনের মেয়ে সাদিয়া আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সাদিয়া বিভিন্ন ছেলেদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। পরকীয়া করতে গিয়ে সাদিয়া অনেক বার হাতেনাতে ধরা পড়েছেন। তারপরও রাসেল সাদিয়াকে নিয়ে সংসার করতে চেয়েছিলেন। সাদিয়া বৃহস্পতিবার রাতে মোবাইলে এক ছেলের সঙ্গে কথা বলা নিয়ে রাসেল খুব কষ্ট পান।
.png)
পরে শুক্রবার দুপুরে সাদিয়ার সঙ্গে অভিমান করে সবার অগোচরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর রাসেলকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক কীটনাশক ওষুধ খেয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।