মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাতমেড়া ইউপির সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী ওই এলাকার বাড়ি আফসার আলীর ছেলে।
.png)
জানা যায়, গত বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বড়ভাই ইয়াকুব আলীর সঙ্গে ছোট ভাই আব্দুল মমিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়। পরে মঙ্গলবার সকালে আবারো ঝগড়ায় জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। একপর্যায়ে ছোট ভাই আব্দুল মমিনের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে অভিযোগ অভিযোগ উঠেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। তবে ইয়াকুব আলী অসুস্থ ছিলেন তার হাতে ক্যানুলা ও ক্যাথেটার লাগানো ছিলো। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে জেলার দেবীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শাহিন (২০) ও মৃনাল (১৮) নামে দুইজন আহত হয়েছেন। সোমবার রাতে দেবীগঞ্জ পৌরসভার দ্বোসীমানায় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ হাসপাতালে নেয়া হলে শাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।