ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাবির লাঠির আঘাতে প্রাণ গেল দেবরের

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৩ ডিসেম্বর ২০২৩
ভাবির লাঠির আঘাতে প্রাণ গেল দেবরের
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জ সদর উপজেলায় জমির বিরোধের জেরে ভাবির লাঠির আঘাতে আব্দুর রহমান মোল্যা নামে একজন মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার ভোরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, শনিবার বিকেলে সদর উপজেলার বিজয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রহমান মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের বারেক মোল্যার ছেলে।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি আনিচুর রহমান। তিনি জানান, আব্দুর রহমান মোল্যার সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাদের দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বিকেলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভাবি মর্জিনা বেগম বাঁশের লাঠি দিয়ে দেবর আব্দুর রহমানের মাথায় আঘাত করলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে আব্দুর রহমানের মৃত্যু হয়।

ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!