ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় চিকিৎসায় অনিয়ম, ২ প্রতিষ্ঠানকে জরিমানা দেড়লাখ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৭ জানুয়ারি ২০২৪
খুলনায় চিকিৎসায় অনিয়ম, ২ প্রতিষ্ঠানকে জরিমানা দেড়লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনার জন্য দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা প্রদান করেছে র‌্যাব-৬।

বুধবার দুপুরে মহানগরীর মোহাম্মাদনগর ও গল্লামারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করে র‌্যাব।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ছফুরা ক্লিনিকের মালিক জিয়াউর রহমানকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মাদনগর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসেস নুরুন নাহারকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার অর্থ তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Advertisement

এ সময় খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষাসহ র‌্যাব-৬ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!