ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেলায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ১৫ জানুয়ারি ২০২৪
মেলায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পশ্চিম দ্বীপ শহর গ্রামের মাতাব মিয়ার ছেলে। 

রোববার সন্ধ্যায় হোসেনপুর-পুলেরঘাট সড়কের কুড়িমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে তিনি বন্ধুদের নিয়ে অটোরিকশাযোগে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরপলাশ মেলায় যাচ্ছিলেন। পরে কুড়িমারা নামক স্থানে অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইসমাইল গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাতে সেখানেই তার মৃত্যু হয়।

Advertisement

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!