ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি বিরোধের জেরে হামলা, প্রাণ গেল যুবকের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ১৪ জানুয়ারি ২০২৪
জমি বিরোধের জেরে হামলা, প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, গত সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী (মজুমদার হাট) গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত যুবক ঐ গ্রামের হাফিজার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত মেনাজ উদ্দিনের ছেলে খুশি মিয়ার সঙ্গে হাফিজার রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৮ জানুয়ারি দুপুর ১টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুর আলম মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে আজ সকালে নুর আলম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!