শুক্রবার (১২ জানুয়ারি) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার
করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম খলিল সাগর জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আবেদ মুন্সী বাড়ির মো. মনির আহমদের ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, নিহত আসিফের সঙ্গে আসামিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভিকটিম ও মামলার আসামিরা প্রায়ই একসঙ্গে চলাফেলা করত ও আড্ডা দিত। গত ৯ জানুয়ারি সকাল বেলা সাগর ও ভিকটিম মোটরসাইককেলে বেগমগঞ্জের একলাশপুর গ্রামের ইসমাইল মিস্ত্রি বাড়ির সামনে যায়।
.png)
পরে মোটরসাইকেল থেকে নেমে হেঁটে মামলার প্রধান আসামি আরিফের ঘরের সামনে গেলে অপর আসামিরা অজ্ঞাত কারণে ভিকটিমকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
তিনি আরো জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা জয়নাল আবেদিন বাদী হয়ে ৮ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে র্যাব হত্যা মামলার ছায়া তদন্তে নেমে অন্যতম এ আসামিকে গ্রেফতর করে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।