শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কুচিয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন মিয়া বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাঠি গ্রামের মো. নূর ইসলাম নুরু মিয়ার ছোট ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ইট ভাঙার ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন তুহিন। এ সময় কুচিয়াগ্রাম বুলের দোকানের সামনে পৌঁছালে চাকা পাংচার হয়ে খাদে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তুহিন।
.png)
আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার মো. ইউনুস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।