ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওষুধ কিনে ফেরা হলো না রমজানের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ১৫ জানুয়ারি ২০২৪
ওষুধ কিনে ফেরা হলো না রমজানের
ফাইল ফটো

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কা রমজান আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী পৌরসভার রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাসিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান উপজেলার কাটাখালী পৌরসভার পূর্ব কাপাসিয়া এলাকার মৃত লোকমান আলীর ছেলে।  

রাজশাহীর কাটাখালী থানার ওসি তৌহিদুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ওষুধ কিনতে গিয়েছিলেন রমজান আলী। এ সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের হাতে ওষুধও পাওয়া গেছে।

Advertisement

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!