ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে চলছে শৈত্যপ্রবাহ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৪ জানুয়ারি ২০২৪
মেহেরপুরে চলছে শৈত্যপ্রবাহ
ছবি: সংগৃহীত

মেহেরপুরে উত্তরের হিমেল হাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। গত তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার গাড়িসহ বিভিন্ন যানবাহন।

রোববার সকাল ৯টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন আগে মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯ টায় চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে আরো শীত বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

Advertisement

এদিকে, শীতে বিপাকে পড়েছে দিনমুজুরসহ সাধারণ মানুষ। প্রতিদিনের আয়েও ভাটা পড়েছে তাদের। পরিবার পরিজন নিয়ে কোনো রকম সংসার চালাতে হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!