শনিবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি।
বদলগাছি আবহাওয়া অধিদফরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর আজ সেই তাপমাত্রা আরো নিচে ৮ দশমিক ৯ এ নেমেছে।
গতকাল জেলায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলার সম্ভাবনা বেশি। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ এই কর্মকর্তার।
.png)