ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৩ জানুয়ারি ২০২৪
সরাইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৯৫০ পিস ইয়াবাসহ সুমন কুমার দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শুক্রবার রাতে সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন কুমার দাস কুমিল্লার দেবীদ্বার উপজেলার পুটিয়া পাড়া এলাকার শান্তি রঞ্জন দাসের ছেলে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা চালায় পুলিশ। এ সময় ৯৫০ পিস ইয়াবাসহ সুমন কুমার দাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!