ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়ি‌তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ৯ জানুয়ারি ২০২৪
খাগড়াছড়ি‌তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে ইয়াবাসহ মো. ইব্রাহিম খলিল বাবু না‌মে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।‌ তিনি রামগড় বল্টুরামটিলার আব্দুর রাজ্জাকের‌ ছে‌লে। 

মঙ্গলাবার দুপু‌রে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পু‌লিশ সুপার মুক্তা ধর। এর আ‌গে সোমবার (৮ জানুয়ারী) রা‌তে রামগড় পৌরসভা এলাকা থেকে তা‌কে গ্রেফতার করা হয়। 

জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে পৌরসভার ডেবারপাড় এলাকায় বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ১৫০‌ ইয়াবাসহ ইব্রাহীম খ‌লিল বাবু‌কে আটক করা হয়।

Advertisement

পু‌লিশ সুপার সুক্তা ধর জানান, আটককৃতের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়ে‌ছে। তার বিরুদ্ধে রামগড় থানায় আ‌রো ৩টি মাদক মামলা রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!