ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালার বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল ছোট্ট মাহাদীর

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ১১ জানুয়ারি ২০২৪
খালার বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল ছোট্ট মাহাদীর
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মো. মাহাদী হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রাম গ্রামে পানিতে ডুবে তার মৃত্যু হয়। মৃত মাহাদী সদর উপজেলার মাদ্রা গ্রামের জসিম সরদারের ছেলে।

জানা গেছে, শিশু মাহাদী পরিবারের সঙ্গে তার খালার বাড়ি ডাসার উপজেলার বালিগ্রামে বেড়াতে আসে। বিকেলে তার খালার বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় সে হঠাৎ করে পা পিছলে বাড়ির পাসে একটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

Advertisement

বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান খান বলেন, শিশু মাহাদী খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি দুঃখজনক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!