বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী বাসস্ট্যান্ড থেকে চিনিকলগামী সড়ক সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন কুমার রায় মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার গোকুল চন্দ্র রায়ের ছেলে।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী বাসস্ট্যান্ড থেকে চিনিকলগামী সড়ক সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় রাস্তা পার হতে যান তপন কুমার রায়। এ সময় ইটবোঝাই একটি গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তপনকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া নেন। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তপনকে মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দীন চৌধুরী। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।