ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৌরনদীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ৬ জানুয়ারি ২০২৪
গৌরনদীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- ফাইল ফটো

বরিশালের গৌরনদী উপজেলায় নসিমন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম নাম এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বোরাদী গরঙ্গল এলাকায় গৌরনদী-নলচিড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল গৌরনদী উপজেলার চর সরিকল গ্রামের রতন আলী সিকদারের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিপু সুলতান। তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত শফিকুলকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!