ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ৫ জানুয়ারি ২০২৪
যশোরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
যশোর কোতোয়ালি মডেল থানা- ফাইল ফটো

যশোর সদর উপজেলায় বাসের ধাক্কায় আল আমিন হোসেন (৩২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে সদর উপজেলার বারীনগর এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজেদদিহি গ্রামের হানিফ আলীর ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আল আমিন হোসেন সকাল ৯টার দিকে বারোবাজার থেকে নসিমন চালিয়ে যশোর শহরে যাচ্ছিলেন। পথে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আল আমিন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে আছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!