ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৃত্যুর সঙ্গে ৬ দিনের লড়াইয়ে হেরে গেলেন গিয়াস

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ১০ জানুয়ারি ২০২৪
মৃত্যুর সঙ্গে ৬ দিনের লড়াইয়ে হেরে গেলেন গিয়াস
ছবিতে গিয়াস উদ্দিন

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা গিয়াস উদ্দিন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

এর আগে, গত ২ জানুয়ারি রাতে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আগুনে দগ্ধ হন গিয়াস উদ্দিন। তিনি পশ্চিম ডলু ঘোনার পাড়া এলাকার শাহ আলমের ছেলে।

আমিলাইষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচএম হানিফ জানান, ২ জানুয়ারি রাত ৮টার দিকে পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থানীয় ইউপি সদস্যের মোটরসাইকেলের অকটেন শেষ হয়ে যায়। তখন নিজের মোটরসাইকেল নিয়ে গিয়ে দোকান থেকে অকটেন কিনে নেন একই এলাকার জসীম উদ্দিন। এরপর অকটেনভর্তি প্লাস্টিকের বোতলটি মোটরসাইকেলের সঙ্গে রশি দিয়ে বেঁধে বিদ্যালয় এলাকায় নিয়ে আসেন। কিন্তু মোটরসাইকেলের সঙ্গে বাঁধা অকটেনের বোতলের রশির গিট খোলা যাচ্ছিল না। 

Advertisement

এ সময় এগিয়ে এসে দিয়াশলাইয়ের আগুন দিয়ে রশি পুড়ে অকটেনের বোতলটি নেয়ার চেষ্টা করেন গিয়াস উদ্দিন। দিয়াশলাইয়ের আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই বোতলের অকটেনে আগুন ধরে যায়। ঐ আগুনে দগ্ধ হন গিয়াস উদ্দিন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো ধরনের অভিযোগ দেননি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!