ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২৮ ডিসেম্বর ২০২৩
চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিদগ্ধ নূর বেগম (৬৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত নূর বেগম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মোবারক আলী বাড়ির নুরুল আলমের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জননী।

বৃদ্ধার ছেলে নুরুল আবছার জানান, গত ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গোসলের পর রান্না ঘরের চুলায় আগুন পোহানোর সময় কাপড়ে আগুন লেগে নূর বেগম দগ্ধ হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!