শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত সাইফুদ্দিন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আপির বাপের বাড়ির মো. নুরুল আলমের ছেলে। তিনি ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছোট ভাই মো. খোরশেদ আলম বলেন, গত ১৮ ডিসেম্বর দুপুরে রিভার ভিউ এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাইফুদ্দিন। এ সময় ক্রয় করা একটি পুরাতন ফ্রিজের কমপ্রেসার দেখার সময় গ্যাস ছড়িয়ে পড়ে আগুন লাগে। এতে দগ্ধ হন সাইফুদ্দিন। তবে, চা খেয়ে দোকান বের হয়ে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান মানিক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
বোয়ালখালী থানার উপপরিদর্শক রিজাউল জব্বার বলেন, রিভারভিউ এলাকায় ফ্রিজের কমপ্রেসার থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন লেগে ভাঙারি ব্যবসায়ী সাইফুদ্দিন দগ্ধ হন। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।