ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৭, ১৮ নভেম্বর ২০২৩
নওগাঁয় আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ফটো

নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে আগুন লেগে শমসের আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শমসের আলী কচুকুড়ি গ্রামের মৃত সুবিদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে একটি সরকারি পুকুর পাড়ে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন ভূমিহীন শমসের আলী। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুন পুড়ে ঘটনাস্থলেই মারা যান শমসের আলী।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রান্নার চুলা অথবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!