ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর ও মালামাল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২০ অক্টোবর ২০২৩
গাজীপুরে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর ও মালামাল
গাজীপুরে কলোনিতে আগুন

গাজীপুরে আগুনে পুড়ে গেছে এক কলোনির অর্ধশতাধিক ঘর ও মালামাল। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। শুক্রবার সন্ধ্যার পর মহানগরীর নলজানী গ্রামের বছির সড়কের একটি কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার সন্ধ্যার পর টিনশেডের ঐ কলোনির একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন। আগুনে ঐ কলোনির ৫২টি কক্ষের সবক’টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!