ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় এলজিইডি ভবনের পাশে অ্যাডভোকেট মারুফ ইসলাম রুবেলের টিনশেডের কলোনিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এলাকাটি ঘনবসতি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এই কলোনিতে শতাধিক ঘর রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে তাদের ৪টি ইউনিট কাজ করছে। কলোনিটি ঘন বসতিপূর্ণ। এখানে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা ভাড়া থাকেন। আগুন লাগার কারণ জানা যায়নি।
.png)