তার নাম জোনাকি আক্তার (২০)। তিনি কাপ্তাই ৪নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিনমজুর মিজান মিয়া প্রকাশ জাফরের কন্যা।
নিহতের বাবা মিজান মিয়া জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার ৪ মাস যাবত রাইটব্যাংক এলাকায় বসবাসরত ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানা, পিতা- নুর মোহাম্মদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত ৫ জানুয়ারি তিনি রানার বাসায় বিষপান করেন বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে জানতে পারি। ইব্রাহিম রানা বিষপানের বিষয়টি আমাদের না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করান। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যান। আমি মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার চাই।
.png)
ইউপি সদস্য আবুল হোসেন জানান, মেয়েটি কীভাবে মারা গেছেন আমি তা জানি না। তবে শুনেছি বিষপান করেছেন। এ বিষয়ে একাধিকবার ইব্রাহীম রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, পারিবারিক কলহের কারণে বিষপান করেছেন বলে জানতে পেরেছি। তদন্ত পূর্বক সঠিক বিষয় জানা যাবে। লাশ থানায় রয়েছে, ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটিতে নেয়া হবে।