রোববার সকালে শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ছাবিলা খাতুন বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন। তিনি জানান, ছাবিলা খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে নিজ ঘরে পাশাপাশি দুইটি বোতল থাকায় ভুলবশত ওষুধের সিরাপ ভেবে বোতলের বিষপান করে ফেলেন তিনি। এর কিছুক্ষণ পর বিষক্রিয়ায় ছাবিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ছাবিলা খাতুনের মৃত্যু হয়।
.png)