রোববার (৭ জানুয়ারি) দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের উত্তর হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রিজিয়া বেগম ওই গ্রামের চানতলির বাড়ির আবুধাবি প্রবাসী জালাল মিয়ার স্ত্রী।
ইউপি সদস্য সবুজ বড়ুয়া জানান, দুপুরে দুই ছেলে মিজান ও মিরাজ বাইরে গেলে বিষপান করেন রিজিয়া বেগম। কিছুক্ষণ পরে বাড়ি ফিরলে মা রিজিয়া বেগমকে বমি করতে দেখেন তারা। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিলে মারা যান রিজিয়া।
.png)
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।