ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উত্ত্যক্ত করায় যুবককে মারধর, অপমান সইতে না পেরে বিষপান

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৩
উত্ত্যক্ত করায় যুবককে মারধর, অপমান সইতে না পেরে বিষপান
নুরুল আবছার

ফেনীর পরশুরামে প্রাক্তন প্রেমিকাকে উত্ত্যক্তের অভিযোগে নুরুল আবছার (১৮) নামে এক যুবককে মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক। মারধরের অপমান সইতে না পেরে নিজ বাড়িতে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন নুরুল আবছার। 

এর আগে, বৃহস্পতিবার দুপুরে (২১ সেপ্টেম্বর) উপজেলার উত্তর রাজেষপুর গ্রামে নুর নবীর চা দোকানের সামনে মারধরের এ ঘটনা ঘটে। 

মৃত নুরুল আবছার উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

Advertisement

নুরুল আবছারের পিতা মো. ইউসুফের দাবি, রাজেষপুর গ্রামের নুর নবীর ছেলে মহিন ও তার ৪-৫ জন সহযোগী মিলে ছেলে আবছারকে মারধর করেন। নুরুল আবছার মারধরের অপমান সইতে না পেরে বাড়িতে এসে কীটনাশক খেয়ে অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবছার মারা যান। 

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, দক্ষিণ চন্দনা গ্রামের ইউসুফের ছেলে আবছার স্থানীয় একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে তাকে মারধর করেন। নুর নবীর ছেলে মহিন ও তার কয়েক সহযোগী মারধর করেন। ঘটনার পর আবছার বাড়িতে গিয়ে কীটনাশক খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন খাঁন বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বিষপান
লিংক সফলভাবে কপি হয়েছে!