ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাবির সাবেক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ১৯ আগস্ট ২০২৩
ঢাবির সাবেক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ঋতু কর্মকার (২৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লালবাগের একটি বাসায় ঐ শিক্ষার্থী বিষ পান করে। 

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে পাকস্থলী পরিষ্কার করে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেয়া হয়।

Advertisement

ঋতুর সহপাঠী উর্মি জানান, ঋতূ ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ছিল। তবে কী কারণে সে কীটনাশক পান করেছে, এ বিষয় কিছু জানাতে পারেননি উর্মি। রাজশাহী জেলার বাঘা থানা আড়ানি গ্রামে নিতেন কর্মকারের মেয়ে ঋতূ। 

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ  ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!