ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৭০ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ২৯ জুন ২০২৩
কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৭০ জন
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহায় ঢাকাসহ আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে প্রায় ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, কোরবানি দেওয়ার সময় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মাংস কাটার সময় দুইজন মেয়েও আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৭০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রতিবারের মতো কোরবানি উপলক্ষে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া ছিল। এ প্রস্তুতিটা আগামীকাল পর্যন্ত থাকবে।

Advertisement

এদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ জানান, কোরবানি দিতে গিয়ে ঢাকাসহ আশেপাশের এলাকার বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কেউ ছিল না। এছাড়া কোরবানির পরে বটি দিয়ে গোস্ত কাটার সময় দুইজন মেয়ে আহত হন। আহতদের মধ্যে কয়েকজন হলেন— বিল্লাল হোসেন (২৮), লিজা (২২), আকরাম (২০), আব্দুল্লাহ (১৩) ও প্রিয়া (১৫)।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!