ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মাদারীপুরে বাস খাদে: ইমাদের সুপারভাইজারের ঢামেকে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ১৯ মার্চ ২০২৩
মাদারীপুরে বাস খাদে: ইমাদের সুপারভাইজারের ঢামেকে মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ২০ জনের মধ্যে একজন দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের সুপারভাইজার। তার নাম মিনহাজ বিশ্বাস। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

নিহত মিনহাজ গোপালগঞ্জ সদর থানার পুরান মানিকদি গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মিনহাজ ছোট।

নিহতের চাচাতো ভাই সাব্বির বিশ্বাস ঢামেকে এসে লাশ শনাক্ত করেছেন। তিনি বলেন, মিনহাজ ইমাদ পরিবহনের সুপারভাইজার ছিল। গতকাল রাতে বাসা থেকে বের হয়েছিল ডিউটির উদ্দেশ্যে। আজ সকালে দুর্ঘটনার শিকার হয়। হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় পাই।

Advertisement

এ দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে ঢামেক হাসপাতালে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আহত আরো সাতজন ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- হামিম, ফয়সাল আহমেদ, বদরুদ্দোজা, পংকজ কান্তি ঘোষ, ঝুমা আক্তার, মো. এনামুল ও বুলবুল।

এর আগে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!