বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় অচেতন অবস্থায় সনি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী রাসেল মিয়া বলেন, পরিবার নিয়ে কদমতলীর ধনিয়া শাহী মসজিদ পাটেরবাগে ভাড়া বাসায় থাকি। বুধবার রাত ১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আমাদের স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরই সনি ঘরে থাকা তরল বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।
.png)
পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।