শতবর্ষী সুলাইমান বলেন, ‘ভোট দিতে পেরে ভালো লাগছে। সবসময় ভোট দিতে আসি। এবারও আইছি ভোট দিয়ে আনন্দ পাইছি। নাতির লগে ভোট দিতে আইছি। আমার পুত্রবধূর জন্য আশীর্বাদ কইরেন।’
বৃদ্ধের পুত্রবধূ আকলিমা বলেন, বাবা ভোট দেওয়ার জন্য অধির আগ্রহ নিয়ে আজকের দিনের জন্য অপেক্ষা করছিলেন। আজ ভোর থেকে ভোট কেন্দ্রে আসার জন্য প্রস্তুত হন। তাই তাকে ধরে ভোট কেন্দ্রে নিয়ে আসি। গাজীপুর-৩ আসনে গাজীপুর -৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪২৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮০টি। এবারের নির্বাচনে মোট প্রার্থী ৭।
.png)