ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে শিবির নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৬ জানুয়ারি ২০২৪
নাটোরে শিবির নেতা কারাগারে
ফাইল ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াহিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার দয়রামপুর তালতলা মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান।

ওসি বলেন, ইয়াহিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!