শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর এবং তিতাস উপজেলার শোলাকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আফসার মিয়ার ছেলে আসামি শুক্কুর এবং তিতাস উপজেলার শোলাকান্দি পশ্চিম চকের বাড়ির মো. মোশাররফ হোসেনের ছেলে মাসুদ রানা।
.png)
গত বুধবার তিতাস উপজেলা নারান্দিয়া চকের বাড়ির মরম আলীর ছেলে মুদি দোকানি মাসুমকে পায়ের রগ কেটে ও নির্যাতন করে মারাত্মকভাবে আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা নেয়ার সময় পথে মাসুমের মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের মা মাসুদা বেগম তিনজনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি দাস জানান, গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপর একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।