ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ চক্রের ৬ সদস্য গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ৪ জানুয়ারি ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ চক্রের ৬ সদস্য গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে জেলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকার শেখ অবুজ, শেখ সবুজ, হৃদয়, আওয়াল মিয়া, কান্দিপাড়া এলাকার শিপন মিয়া ও পিয়াস।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত শনিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর চৌধুরী মার্কেটের সামনে থেকে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারীর উদ্দেশ্যে রওনা দেন পিকআপ ভ্যান ড্রাইভার দেলোয়ার মিয়া। সুলতানপুর বড় মসজিদের সামনে ৬ ব্যক্তি ৩টি মোটরসাইকেলে এসে গতিরোধ করে পিকআপসহ তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা দেলোয়ারকে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ও স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৯ হাজার ২২০ টাকা হাতিয়ে নিয়ে যায়।

Advertisement

র‍্যাব আরো জানায়, এ ঘটনায় দেলোয়ারের বোন জামাই মো. বোরহান উদ্দিন বাদী হয়ে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা। গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপহরণকারীদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!