ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ৫ জানুয়ারি ২০২৪
মাগুরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সজীব শেখ জেলা ছাত্রদলের সহ-সভাপতি। সজীব শেখ শহরের পুলিশ লাইন এলাকার মোসলেম শেখের ছেলে।

শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা।

তিনি জানান, সজীব শেখ নির্বাচনকেন্দ্রিক নাশকতার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সজীব শেখকে তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার ফোন বিশ্লেষণ ও তথ্যমতে, নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নাশকতার পরিকল্পনার প্রমাণ পায়।

Advertisement

তিনি আরো জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোটাররা যেন যেতে না পারে। সে লক্ষ্যে জনমনে ভীতি সৃষ্টির জন্য সাউন্ড গ্রেনেড, চকলেট বোমা এবং বিশেষ করে পুলিশের ওপর গুপ্ত হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!