মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- জেলার শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আসাব উদ্দিন (৫০)।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শাহ আলম। তিনি জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যান। আহত একজন হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়াও অন্য দু’জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।