ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১ জানুয়ারি ২০২৪
ঝিনাইদহে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার সকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী এবং শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন। এছাড়া আহতরা হলেন- মহেশপুরের পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন এবং একই এলাকার খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন।

জানা যায়, সকালে মোটরসাইকেলে গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন লিয়াকত হোসেন। পথে শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল প্রাইভেটকারকে ওভারটেক করতে যায়। এ সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই যুবক। আরো দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশিষ দাস। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!