সোমবার সকালে উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ মিয়া মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে। আহতরা হলেন- একই এলাকার রিপন আহমেদ ও রনি মিয়া।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সকালে অটোরিকশাটি মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে যাচ্ছিল। পথে জগদীশপুর তেমুনিয়ায় এসে পৌঁছালে হঠাৎ নির্দিষ্ট লেন থেকে অটোরিকশাটি সরে নেন চালক। এতে গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)