ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যাত্রী আহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৭ ডিসেম্বর ২০২৩
ফেনীতে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যাত্রী আহত
ছাগলনাইয়া থানা- ফাইল ফটো

ফেনীতে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে মো. নিজাম উদ্দিন নামে এক যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নিজাম উদ্দিন ঐ গ্রামের কাতু মিয়ার বাড়ির কাতু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন নিজাম। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম। তিনি জানান, অটোরিকশায় উঠানামা নিয়ে ভাড়া নিয়ে নিজামের সঙ্গে চালকের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে চালকের হাতে ছুরি দিয়ে তার পেটে আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন নিজাম। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!