ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাস ফেরত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ৮ ডিসেম্বর ২০২৩
প্রবাস ফেরত ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
ফাইল ফটো

টাঙ্গাইলে প্রবাস ফেরত ছেলের ছুরিকাঘাতে বাবা আবু বক্কর সিদ্দিকী খুন হয়েছেন। এ ঘটনায় শুক্রবারসকালে ঘাতক ছেলে মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিকী ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে। মাসুদ মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস আগে ক্রোয়েশিয়ায় পাঠান তার বাবা। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যান। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেয়। ইতালিতে প্রথম পর্যায়ে কোনো কাজ করতে পারেননি মাসুদ। 

Advertisement

নিহতের জামাতা সেলিম রেজা বলেন, দুইদিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় মাসুদ বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেন।  রাতেই মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। 

টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!