নিহতরা হলেন মোটরসাইকেল চালক সবুর হোসেন (৪৩)। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকার চরকুতুব উত্তর গ্রামের জিন্নাত হোসেনের ছেলে। অপরজন অজ্ঞাত পুরুষ (৬৫)।
জানা যায়, মোটরসাইকেলে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন দুইজন। বিকেল ৪টার দিকে তারা মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে আসলে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সবুর নিহত হন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম পরিচয় পাওয়া যায়। অন্যদিকে আহত অপরজনকে উদ্ধার করে দাউদকান্দির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত সবুরের লাশ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপরজনের লাশ দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছি।