ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৬ ডিসেম্বর ২০২৩
মুন্সীগঞ্জে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
মরদেহ উদ্ধার করা হয়

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টংগিবাড়ী উপজেলার বলই চান্দের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লৌহজং উপজেলার বন সেমন্ত গ্রামের আলী মুহাম্মদ ভূইয়ার ছেলে সাঈদ ভূঁইয়া এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তবলি এলাকার চর প্রসন্ন নগর গ্রামের এনায়েত মিয়ার ছেলে স্বপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উপজেলার বালিগাঁও বাজার হতে আলুভর্তি একটি নসিমন টংগিবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় টংগিবাড়ী হতে একটি মোটরসাইকেলে দুইজন বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথে বলই চান্দের বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হত। এতে মোটরসাইকেল চালক সাইদ ভূঁইয়া এবং নসিমন যাত্রী স্বপন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নছিমনের অপর আরোহী হানিফ গুরুতর আহত হন। তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন টংগিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!