ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাড়িচাপায় প্রাণ গেল নারী মোটরসাইকেল চালকের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৭, ২ জানুয়ারি ২০২৪
গাড়িচাপায় প্রাণ গেল নারী মোটরসাইকেল চালকের
ফাইল ফটো

ঝিনাইদহ সদরে যানবাহনের চাপায় এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুলী খাতুন ( ২৫)। তিনি সদর উপজেলার নাচনা গ্রামের আনছার আলীর মেয়ে।  

স্থানীয়রা জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার নাচনা গ্রামের যাচ্ছিলেন ঐ নারী। পথে অজ্ঞাত একটি বাহন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি আদম আলী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!