ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ৩০ ডিসেম্বর ২০২৩
নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জিহাদ হোসেন বাবু (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জিহাদ হোসেন বাবু ওই গ্রামের ছামিউল হকের ছেলে।

জানা যায়, গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছিল জিহাদ হোসেন বাবু। চলতি বছর আবার এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তার মৃত্যু হয়।

জিহাদ হোসেন বাবুর মা জেসমিন বেগম জানান, জিহাদ বিদ্যুতের কাজ জানতো। মাঝে মাঝে সে নিজ বাড়ির বিদ্যুতের কাজ করতো। শুক্রবার কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, জিহাদ হোসেন বাবুর মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!