নিহতরা হলেন একই গ্রামের বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলাম (৪০) ও তার শিশুকন্যা হৃদি মনি (৭)। হৃদি মনি স্থানীয় ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, বিকেলে পুকুরে পানি দিচ্ছিলেন শফিকুল ইসলাম। এ সময় তার শিশুকন্যা হৃদি মনি বৈদ্যুতিক মোটরের তার স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় শফিকুল তাকে উদ্ধার করতে গেলে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা টের পেয়ে বাবা-মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে অভিযোগ নেই। তাই থানায় অপমৃত্যু মামলা হয়েছে।